Sunday, October 30, 2016

#Dacca_cuisine

বিরিয়ানির বর্ণনা দেখে ভিরমি খাবার যোগাড়!
এক ডিশ বিরিয়ানিতে নাকি চিকেন,বিফ মাটন সবই থাকবে!(এই বস্তু যে পাচক মহাশয় উদ্ভাবন করেছিলেন তাকে আমার সশ্রদ্ধ সালাম)
প্রথমে ভেবেছিলাম এই কম্বিনেশনটা ভালো লাগবে না,তবে প্লেস টা যেহেতু Dacca Cuisine তাই তাদের আইটেমগুলোর উপর আস্থা স্থাপন করতে দ্বিধাগ্রস্ত হই নি। কারণ এর আগে এখানে সুলতানি বিরিয়ানি, চিকেন খিচুড়ি, মাটন ঝাল ফ্রাই,কিটক্যাট শেইক,চকোলাভা কেইক আর পাস্তা ট্রাই করে পস্তাই নি (আমার পূর্ববর্তী রিভিউ দ্রষ্টব্য) বরং ওদের ফ্যান হয়ে গিয়েছিলাম। তাই ভিন্ন স্বাদের কৌতূহলে 'তাজ বিরিয়ানি' আর বিরিয়ানির উত্তাপ প্রশমিত করার চিন্তা থেকেই কিছু ড্রিংক্স অর্ডার করে বসলাম। তার একটু পরেই সামনে এনে রাখা হল এক ডিশ বিরিয়ানি। আগুন গরম ধোঁয়ার কুন্ডলীর সাথে সাথে বিরিয়ানির বুনো ঘ্রাণও যেন পাক দিয়ে উঠছিল।
খেতে কেমন ছিল???
বিস্তারিত বলছি নিচে:
#Dacca_cuisine
#location: নয়া পল্টন (ফকিরাপুল মোড় বলাই শ্রেয়)
১/#তাজ_বিরিয়ানি
price: ৪৪০ (440) টাকা (২ জনের জন্য)
taste: ৮/১০.....একে তো নতুন কিছু ট্রাই করছি তার উপর খানিকটা চড়া দাম,এই নিয়ে শংকিত ছিলাম। তবে প্রথম চামচ মুখে দেয়ার পর পরই সব শংকা খড়কুটোর মত উড়ে গেল। মাটন,চিকেন,বিফ সবগুলোই ২ -৩ পিস করে দেয়া।চামচ দিয়ে প্রতিবার নাড়াচাড়ায় খুব সুন্দর স্মেল উপভোগ করছিলাম। বিরিয়ানির কালারটা অনেকটা হায়দ্রাবাদি লুক এর,তবে টেস্ট ডিফ্রেন্ট। মাংসগুলো সুসিদ্ধ আর বিরিয়ানির রাইসটাও অনেক ময়েস্ট। মাংসের হালকা ঝোল বিভিন্ন লেয়ারে মিশিয়ে দেয়া। সালাদ এর সাহচর্যে বিরিয়ানিটা হয়ে উঠেছিল উপভোগ্য। বলা চলে খুব তৃপ্তি সহকারেই খেয়েছি।
২/ #জিরা_পানি
price: ৬৫ টাকা
taste : এভারেজ। আরেকটু ঠান্ডা সার্ভ করলে বেশ হত।
৩/#লেমন_সোডা
price: ৬০ টাকা
taste: এই তরল একটুও ভালো লাগে নাই।
#Service: স্টাফদের ব্যবহার খুবই ভালো। খুবি প্রফেশনাল এবং কর্ডিয়াল।
#Ambience: রেস্টুরেন্ট টায় ঢুকলেই কর্তৃপক্ষের রুচিশীলতার পরিচয় পাওয়া যায়।ইন্টেরিয়র জোস। সিটিং এরেঞ্জমেন্টেও একটা আয়েশি ভাব আছে।
LikeShow more reactions
CommentShare

No comments:

Post a Comment