অ্যানড্রয়েড ফোনের পাসওয়ার্ডের জন্য এখন ব্যবহৃত হচ্ছে প্যাটার্ন লক। আপনার
প্যাটার্ন লক একমাত্র তো আপনিই জানবেন। কিন্তু যদি কখনও এমন হয় যে
প্যাটার্ন লকটাই ভুলে গেলেন। খুব চেষ্টা করেও মনে করতে পারছেন না। তখন কী
করবেন ভেবে দেখেছেন? প্যাটার্ন লক ভুলে গেলেও এই পদ্ধতিতে আপনি খুলতে
পারবেন:
১) প্রথমে আপনার ফোনটি সুইচ অফ করুন।
২) এবার একইসঙ্গে ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন প্রেস করুন।
৩) এবার আপনি স্ক্রিনে ৫টি অপশন দেখতে পাবেন।
i) Reboot data.
ii) Wipe data/factory reset.
iii) Install update.
iv) Power down.
v) Advance option.
৪) এবার এই ৫টি অপশনের মধ্যে Wipe data/factory reset অপশনটি সিলেক্ট করুন।
তারপর yes প্রেস করুন। তবে yes সিলেক্ট করার আগে মনে রাখবেন আপনার ফোনের
আগেকার সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে। তাই সবসময় ব্যাক-আপ নিয়ে রাখবেন, যাতে
এরকম পরিস্থিতিতে পড়লে আপনার গুরুত্বপূর্ণ কোনও তথ্য হারিয়ে না যায়।
৫) এবার আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার পর
আপনি আপনার ফোন আবার আগের মতো ব্যবহার করতে পারবেন। এবং নতুন প্যাটার্ন লক
দিতে পারবেন
Thursday, November 10, 2016
[Post by IT Expert] পিসিতে গেম ল্যাগ করছে? এবার নিজেই বানিয়ে ফেলুন গেম বুস্টার
পিসিতে গেম খেলতে গেলে দেখা যায় মাঝেমধ্যে গেম আটকে আটকে চলে।
এর কারণ জানেন? এর কারণ হচ্ছে র্যাম ও প্রসেসরের হাই ইউজেস।
তো এখন বলাই যায় এ দুটো জিনিসের চাপ কিছুটা কমিয়ে দিতে পারলে গেমে কিছু fps পাওয়া যাবে। তাই আজকে আমরা যে স্ক্রিপ্টটি বানাবো সেটা এ কাজটিই করবে । তো শুরু করা যাক
১. Notepad ওপেন করুন।
২. এবার নিচের কোডটি পেস্ট করুন
@echo off
taskkill /f /IM explorer.exe
yougamename.exe
Start explorer.exe
৩. এখন ফাইলটা যেকোন নামে .bat অথবা .cmd এক্সটেনসন দিয়ে সেইভ করুন।
৪. সেইভ করা ফাইলটি আপনার গেমটির ফেল্ডারে কপি করুন।
৫. এবার ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন।
এবার পারফরমেন্স দেখুন।
Subscribe to:
Posts (Atom)